• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

এশিয়ান গেমসে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

দেশ টিভি ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

অনেক আশা নিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে নেমেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে যাচ্ছেতাই ব্যাটিংয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেট দল কোনো পদক ছাড়া দেশে ফিরছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনারই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। প্রথম দুই ওভারেই দুই উইকেট হারায় দল। অধিনায়ক লিটন দাস গত ম্যাচে করেছিলেন দুই রান। আজ আরও বাজে শুরু করে প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন তিনি।

শ্রীলঙ্কার দলে জাতীয় দলে খেলার অভিজ্ঞ ক্রিকেটার প্রায় ছিলেনই না। এরপরও ২১ রানে চার উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়ে ১৬৫ রান সংগ্রহ করে তারা। বিপরীতে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরা একের পর এক বাজে শট খেলে উইকেট বিলিয়ে দেন। চার ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। ইয়াসির আলি রাব্বি করেন ২১ এবং পারভেজ হোসেন ইমন ২০ রান। ১৭ দশমিক ৩ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন নুয়ান থুসারা, থারিন্দু রত্ননায়েকে, বিজয়াকান্ত বিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান।

এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কাকে শুরুতেই চাপে ফেলেছিল বাংলাদেশের স্পিনাররা। চার ওভারের মধ্যেই চার উইকেট হারায় লঙ্কানরা। রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম তিন ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন এক উইকেট। তাঁর করা ১৮ বলের ১২টিই ছিল ডট বল।

শেখ মেহেদি হাসানও ছিলেন কার্যকর। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন দুটি উইকেট। তবে ১৩ ওভারের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে বাংলাদেশের হাতছাড়া হয়।

১৪তম ওভারে বল করতে এসে প্রথম ওভারেই ২৫ রান দেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারে দেন ১১ রান। রিশাদ হোসেনও নিজের শেষ ওভারে ২১ রান দেন। ফলে ১৩ থেকে ১৮ ওভারের মধ্যে ৮৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

আরও পড়ুন

ভারত-ব্রাজিল ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৮ ওভারে ১৪৭ রানে পাঁচ উইকেট ছিল শ্রীলঙ্কার। এরপর মুস্তাফিজ কিছুটা ছন্দে ফেরেন। তৃতীয় ওভারে হাফসেঞ্চুরি করা থারিন্দু রত্ননায়েকে ৩২ বলে ৬৫ রান করে তাঁর শিকার হন। ওই ওভারে আরও একটি উইকেট নিয়ে ৭ রান দেন মুস্তাফিজ।

শেষ ওভারে সাইফ হাসান দুটি উইকেট নিলে ৯ উইকেটে ১৬৫ রানে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সহজেই ব্রোঞ্জ নিশ্চিত করে লঙ্কানরা।

যে আই

  • এশিয়ান গেমস
এ সম্পর্কিত আরও খবর
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না শান্তর, দেশে ফেরত পাঠাচ্ছে বিসিবি
এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না শান্তর, দেশে ফেরত পাঠাচ্ছে বিসিবি
এশিয়ান গেমসসহ টিভিতে যেসব খেলা দেখবেন (২৪ সেপ্টেম্বর ২০২৬)
এশিয়ান গেমসসহ টিভিতে যেসব খেলা দেখবেন (২৪ সেপ্টেম্বর ২০২৬)
এশিয়ান গেমসসহ টিভিতে যেসব খেলা দেখেবেন (২৩ সেপ্টেম্বর ২০২৬)
এশিয়ান গেমসসহ টিভিতে যেসব খেলা দেখেবেন (২৩ সেপ্টেম্বর ২০২৬)
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।